চট্টগ্রামের পোর্ট সিটি ইউনিভার্সিটি পরিদর্শনে ইউজিসি দল
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০১৩, ২০:৪১
বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য প্রফেসর ড. আতফুল হাই শিবলীর নেতৃত্বে কমিশনের একটি বিশেষজ্ঞ দল গত মঙ্গলবার চট্টগ্রামের পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির লাইব্রেরি, ল্যাবরেটরি, শ্রেণিকক্ষসহ বর্তমান অবকাঠামো ও এর সার্বিক অবস্থা পরিদর্শন করেন। ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ভাইস চেয়ারম্যান এ কে এম এনামুল হক শামীম ও উপাচার্য প্রফেসর ড. এম মজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তাদেরকে অভ্যর্থনা জানান। চুয়েটের ইলেকট্রিক্যাল এন্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের ডীন প্রফেসর ড. মো. রফিকুল আলম, বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য প্রফেসর ড. নিজামুল হক ভুইয়া, মো. জাকির হোসেন, মো. আলী আজম স্বপন, আহসানুল হক রিজন, মাহফুজুল হায়দার চৌধুরী রোটন, মো. আরশাদ, রেজিস্ট্রার মো. ওবায়দুর রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক মো. সেলিম হোসেন, মঞ্জুরি কমিশনের সহকারী পরিচালক এস এম খানজাহান আলী, মো. সালাহউদ্দীনসহ অন্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।—প্রেস বিজ্ঞপ্তি