পার্বতীপুরে দুর্ঘটনায় শিক্ষক নিহত সড়ক অবরোধ

মঙ্গলবার বিকেলে পার্বতীপুর-ফুলবাড়ী মহাসড়কের হলদীবাড়ী সংলগ্ন বার্মা ফিলিং স্টেশনের সামনে পিকআপ ভ্যানের চাকায় পিষ্ট হয়ে মোঃ আজগর আলী (৪৬) নামের এক মাদ্রাসা শিক্ষক ঘটনাস্থলেই মারা যান। অপর শিক্ষক তোজাম্মেল হককে (৩৭) গুরুতর আহত অবস্থায় স্থানীয় সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিকেল সাড়ে ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত বিক্ষুব্ধ জনগণ রাস্তায় কলাগাছ ফেলে ও টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে রাখে। পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলার শুকদেবপুর ইফতেদায়ী মাদ্রাসার দুই শিক্ষক পার্বতীপুর শহর থেকে মোটর সাইকেলযোগে মাদ্রাসার পাঠ্যবই নিয়ে বাড়ি ফিরছিল। এ সময় পিছন থেকে আসা ফুলবাড়ীগামী একটি পিক-আপ ভ্যান (ঢাকা মেট্রো-ড ১৪৪৮৭১) তাদের চাপা দেয়। দু’জনের বাড়ি ৬নং মমিনপুর ইউনিয়নের যশাই শুকদেবপুর গ্রামে। পুলিশ ঘাতক পিক-আপ ভ্যান ও ড্রাইভারকে আটক করেছে।