অ্যানিমেশন মাল্টিমিডিয়াতেও রয়েছে সম্ভাবনা

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল প্রফেশনাল ট্রেনিং ইনস্টিটিউট (দীপ্তি) দেশের আর্থ-সামাজিক উন্নয়নের সাথে সম্পর্কিত বিভিন্ন সেক্টরের বিশেষায়িত বিষয়ের ওপর ২০০৪ সাল থেকে প্রশিক্ষণ প্রদান করে আসছে। এরই ধারাবাহিকতায় এবারে তারা চালু করেছে মাল্টিমিডিয়া এবং অ্যানিমেশনের উপর বিভিন্ন কোর্স। প্রফেশনাল এসব কোর্সে মার্চ সেশনে ২২তম ব্যাচে শিক্ষার্থী ভর্তি চলছে। এসব কোর্সের মধ্যে রয়েছে ডিপ্লোমা-ইন-আর্কিটেকচারাল ভিজ্যুয়ালাইজেশন, ডিপ্লোমা-ইন-থ্রিডি অ্যানিমেশন অ্যান্ড ভিজ্যুয়াল এফ/এক্স এবং ডিপ্লোমা-ইন ইন্টেরিয়র ডিজাইন। বর্তমানে এদেশ থেকে সম্প্রচারিত টিভি চ্যানেলের সংখ্যা ১৮-২৫টি এবং নতুন অনুমোদন পেয়েছে আরও ১১টি। এর সাথে প্রায় ৬০০টি রিয়েল এস্টেট কোম্পানিসহ ঢাকা ও বড় শহরগুলোতে রয়েছে অসংখ্য মাল্টিমিডিয়া প্রোডাকশন হাউজ। এসব টিভি চ্যানেল ও অন্যান্য প্রতিষ্ঠানে প্রয়োজন রয়েছে আর্কিটেকচারাল ভিজ্যুয়ালাইজেশন, অ্যানিমেশন ও ইন্টেরিয়র ডিজাইন জানা প্রচুর দক্ষ জনবলের। এসব কোর্সে কাজের সুযোগ সম্পর্কে বিস্তারিত জানতে ০১৭১৩৪৯৩২৩৩, ৯১৩৪৬৯৫ নম্বরে ফোন করতে পারেন। তাই মাল্টিমিডিয়া ও ভিজ্যুয়াল অ্যানিমেশন খাতের উত্তরোত্তর চাহিদা বৃদ্ধির কারণে কর্মপযোগী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ প্রফেশনাল তৈরি করার লক্ষ্যেই দীপ্তি প্রণয়ন করেছে উপরিউক্ত প্রফেশনাল কোর্সসমূহ। এ ছাড়াও রয়েছে ৩-৬ মাস মেয়াদি থ্রিডি ম্যাক্স, মায়া, মাল্টিমিডিয়া, ম্যাক্রোমিডিয়া ফ্ল্যাশ, ভিডিও এডিটিং, অটোক্যাড, গ্রাফিক্স ডিজাইন, ইন্টেরিয়র ডিজাইনের ওপর সার্টিফিকেট কোর্স। উক্ত কোর্সগুলি সম্পূর্ণভাবে ব্যবহারিক ক্লাসভিত্তিক যা সার্টিফায়েড প্রফেশনাল প্রশিক্ষকদের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত হয়ে থাকে। কোর্সগুলির অন্য একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে কোর্স শেষে বাধ্যতামূলক রিয়েললাইফ প্রজেক্ট ওয়ার্ক ও ১-৩ মাস মেয়াদি ইন্টার্নশিপ যা একজন শিক্ষার্থীকে হাতে-কলমে কাজ শিখতে সাহায্য করে । এ ছাড়াও রয়েছে প্রশিক্ষকদের সার্বক্ষণিক ও সার্বিক তত্ত্বাবধানে নির্দিষ্ট সময়ের মধ্যে কোর্স সমাপ্তি, পরীক্ষা গ্রহণ ও ফলাফল মূল্যায়নের নিশ্চয়তা। নিয়মিত থিওরী ক্লাসের সাথে পর্যাপ্ত প্রাকটিক্যাল ক্লাস ও কঠোরভাবে মান নিয়ন্ত্রণের কারণে এখান থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের কর্মজীবনে সফলতার হার অনেক বেশি। এখানে রয়েছে বৃত্তির সুবিধা, মেয়েদের জন্য ২৫% ছাড়। ন্যূনতম এসএসসি পাশ যেকোনো বয়সের যে কেউ এই কোর্সগুলোতে ভর্তি হতে পারবে । যোগাযোগ :দীপ্তি, ৬৪/৬, লেকসার্কাস, পান্থপথ (রাসেল স্কয়ার), কলাবাগান, ঢাকা।