সম্ভাবনাময় পেশা হোটেল ম্যানেজমেন্ট

ছেলেবেলায় কাউকে শিক্ষাজীবনের পরে তার জীবনের লক্ষ্য জিজ্ঞেস করা হলে অনেকেই উত্তর দেয় ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক নয়ত পাইলট। কিন্তু আজকাল তরুণরা চায় শিক্ষাজীবনেই অর্থ উপার্জন করে আগে থেকেই নিজের ক্যারিয়ার শুরু করতে। আর ক্যারিয়ার বিবেচনায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো সেই পেশায় চাকরির নিশ্চয়তা এবং ভবিষ্যত্ নিরাপত্তা। আর এর সাথে যদি থাকে বিদেশে ওই পেশায় চাকরির সুযোগ, তা হয়ে ওঠে অধিক আকর্ষণীয়। এসব বিবেচনায় বর্তমানে বেশ আকর্ষণীয় হয়ে উঠেছে হোটেল ম্যানেজমেন্ট বিষয়টি। এ পেশায় তরুণরা পচ্ছেন সম্ভাবনাময় ক্যারিয়ার আর দেশ-বিদেশে চাকরির অফুরন্ত সুযোগ। ঢাকার মহাখালীতে অবস্থিত নিউটন হোটেল স্কুল দিচ্ছে হোটেল ম্যানেজমেন্ট বিষয়ে আন্তর্জাকিত মানের প্রশিক্ষণ। এখানে প্রবেশের পর যে কারোর-ই মনে হবে তিনি একটি ফাইভ স্টার হোটেলে এসেছেন। ফাইভ স্টার হোটেলের পরিপূর্ণ আবহে এখানে শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেওয়া হয়। এখানে রয়েছে ফাইভ স্টার হোটেলের সব ধরনের সুযোগ-সুবিধা, লাক্সারিয়াস ল্যাব এবং ফুলটাইম দেশি-বিদেশি প্রশিক্ষক। এখানকার প্রতিটি প্রশিক্ষণ কক্ষ, প্রাকটিক্যাল ল্যাব, শিক্ষা উপকরণ আন্তর্জাতিক মানের। ফলে প্রশিক্ষণের পুরোটাই হয় হাতে-কলমে ও মানসম্পন্ন। আর তাই এ সেক্টরে চাকরির ক্ষেত্রে এখানকার শিক্ষার্থীরা থাকছেন এগিয়ে। নিউটন হোটেল স্কুলে হোটেল ম্যানেজমেন্ট বিষয়ক শর্ট সার্টিফিকেট কোর্সের মধ্যে রয়েছে ফ্রন্ট অফিস ম্যানেজমেন্ট, হাউজ কিপিং সার্ভিস, ফুড অ্যান্ড বেভারেজ অপারেশন্স, ফুড অ্যান্ড বেভারেজ প্রোডাকশন এবং ইংলিশ ফর হোটেলস। ০১৯৬২৫৯৫৪৬০, ০১৭৩৮৯৬৬৭৯৮ নম্বরে ফোন করে এসব কোর্স, পড়ালেখা ও কাজের সুযোগ সম্পর্কে আরও তথ্য জেনে নিতে পারবেন। হোটেল ম্যানেজমেন্ট বিষয়ে ক্যারিয়ার সম্পর্কে আরও জানালেন কক্সবাজারের ফাইভ স্টার মানের হোটেল ওশান প্যারাডাইসের ফুড অ্যান্ড বেভারেজ বিভাগের ডিরেক্টর ও এক্সিকিউটিভ শেফ এটিএম আহমেদ হোসেন। এ সেক্টরে দেশ-বিদেশে ক্যারিয়ারের সুযোগ সম্পর্কে তিনি জানান, প্রাকৃতিক সৌন্দর্য এবং সম্পদ থাকার কারণে দেশি-বিদেশি পর্যটন প্রতিষ্ঠান ও বিনিয়োগকারীদের কাছে আমাদের দেশ হয়ে উঠছে খুবই আকষর্ণীয়। বর্তমানে বাংলাদেশে গড়ে উঠছে নতুন নতুন পাঁচ তারকা হোটেল, রেস্টুরেন্ট, রিসোর্ট। তিনি আরও জানান, এই খাতে কাজ করতে গেলে হাতে-কলমে প্রশিক্ষণের বিকল্প নেই। এসব দিকে খেয়াল রেখেই সংশ্লিষ্ট বিষয়ে শিক্ষা ও প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে নিউটন হোটেল স্কুল। প্রয়োজনীয় দক্ষতার পাশাপাশি শিক্ষার্থীদের ইংরেজি জ্ঞানের উপরেও গুরুত্ব দেওয়া হয় এখানে। রয়েছে অন দ্য জব ট্রেনিং প্রোগ্রাম। যোগাযোগ :খাজা টাওয়ার (৯ম তলা), ৯৫ মহাখালী বাণিজ্যিক এলাকা, বীর উত্তম একে খন্দকার সড়ক, ঢাকা।