ক্যারিয়ার জিজ্ঞাসা?

প্রশ্ন :আমি বর্তমানে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বিবিএস পড়ছি। আমার পড়ালেখার মেজর বিষয় মার্কেটিং। কিন্তু ভবিষ্যতে আমি ব্যাংকে ক্যারিয়ার গড়তে চাই। সে ক্ষেত্রে আমার কি কোনো সমস্যা হবে? ব্যাংকে ঢুকতে চাইলে আমাকে কী করতে হবে? মো. রায়হান কবীর বনানী, ঢাকা। ব্যাংকে ক্যারিয়ার গড়ার জন্য মার্কেটিং বিভাগে পড়ালেখা করা কোনো সমস্যা নয়। বরং বিবিএ বিষয়ে পড়ছেন বলে আপনাকে একরকম অগ্রাধিকার দেওয়া হবে। ব্যাংকে যেসব সার্কুলার হয়, নিয়মমতো সেগুলোতে আবেদন করবেন। আর ব্যাংকের চাকরির জন্য যে পরীক্ষা হয়, তার জন্য ভালোভাবে প্রস্তুতি গ্রহণ করুন। পরীক্ষায় ভালো করলে চাকরিও পেয়ে যাবেন। প্রিয় পাঠক, কোন বিষয়ে ক্যারিয়ার সম্ভাবনা কতটুকু ? পড়াশুনা শেষে কেমন হবে আপনার পেশা। অর্থাত্] ক্যারিয়ার গঠন সংক্রান্ত যে কোন প্রশ্ন আমাদের কাছে লিখে পাঠাতে পারেন। চিঠি লেখার ঠিকানা- বিভাগীয় সম্পাদক, ক্যারিয়ার, দৈনিক ইত্তেফাক, ৪০ কারওয়ান বাজার, ঢাকা। ইমেইল : career.ittefaq@yahoo.com