ভারতে পুনরুজ্জীবিত হচ্ছে এনসিটিসি

ভারতের হায়দারাবাদে দুটি বোমা বিস্ফোরণে ১৬জন নিহত এবং শতাধিক আহত হওয়ার পর দেশটির সরকার ন্যাশনাল কাউন্টার টেররিজম সেন্টার (এনসিটিসি) নামে বিতর্কিত সংস্থাটি পুনরুজ্জীবিত করার সিদ্ধান্ত নিয়েছে। রাজ্য সরকারের সমালোচনার মুখে গত বছর এটি বিলুপ্ত করা করেছিল। তবে পুনর্গঠিত এনসিটিসিতে কিছু পরিবর্তন করা হবে বলে জানা গেছে। খবর এনডিটিভির। পি চিদাম্বরম ভারতের রস্বরাষ্ট্রমন্ত্রী থাকার সময় এনসিটিসি’র পরিকল্পনা করা হয়েছিল। এতে দেশের যেকোন স্থান থেকে রাজ্য সরকারকে না জানিয়েই সন্দেহভাজন সন্ত্রাসীকে গ্রেফতার ও তল্লাশি চালানোর সুযোগ ছিল। তবে নতুন এনসিটিসি’র বিধান অনুযায়ী কোথাও অভিযান চালাতে হলে রাজ্যের সর্বোচ্চ পুলিশ কর্মকর্তাকে তা জানাতে হবে।