জামিল সজল ফের মীরাক্কেলে
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৩৯
দুই বাংলার কমেডি পারফর্মারদের নিয়ে জনপ্রিয় রিয়েলিটি শো মীরাক্কেল - এ অংশ নিতে আবারো কলকাতা গেছেন গতবারের বিজয়ী জামিল আহমেদ ও আনোয়ারুল আলম সজল। তবে ভিসাজনিত জটিলতার কারণে যেতে পারেননি ইশতিয়াক আহমেদ, এছাড়া ব্যক্তিগত কাজের ব্যস্ততায় যাননি আবু হেনা রনি। জামিল আহমেদ টেলিফোনে ইত্তেফাককে জানান, ‘এবারের মীরাক্কেলে এসে অন্যরকম অভিজ্ঞতা। কারণ এবার আমরা নিজেরাই প্রশিক্ষক। এছাড়া নতুন ছেলে মেয়েদের স্বপ্নের জায়গাগুলোও আমরা দেখতে পাচ্ছি। আমার মতে দুই বাংলার শিল্পীদের ভেতর এতটা মেলবন্ধন অন্য কোন অনুষ্ঠানে দেখা যায় না। আমাদের এরই ভেতরে বেশ কয়েকটি পর্ব শ্যুটিং শেষ হয়েছে।