খিলগাঁওয়ে যুবকের
আত্মহত্যা
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৪২
রাজধানীর খিলগাঁওয়ের তিলপাপাড়ায় এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তার নাম শরীফুল ইসলাম সোহেল (৩০)। বুধবার সকালে হাসপাতাল থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। বর্তমানে তার লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে। মৃত সোহেলের পিতার নাম হাজী আফির উদ্দিন। সোহেলের দেড় বছরের একটি ছেলে রয়েছে।
খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) আসলাম মিয়া জানান, সোহেল তার পরিবারের সঙ্গে খিলগাঁও তিলপাপাড়ার ১৬ নম্বর রোডের ১০৭/১/এ নম্বর বাড়ির তিন তলায় বাস করতেন। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে পারিবারিক কলহের জের ধরে সিলিং ফ্যানের সঙ্গে দড়ি বেঁধে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যার চেষ্টা করেন। সেখান থেকে তার পরিবারের লোকজন তাকে মূমুর্ষূ অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।