পিএইচডি ডিগ্রি লাভ

আদমজী ক্যান্টনমেন্ট কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান সৈয়দ আতিকুল ইসলাম সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেছেন। তিনি বরিশালের চাখার শরিফ বাড়ির মরহুম সৈয়দ আলতাফ হোসেনের পুত্র। তার গবেষণার বিষয় ছিল- ‘বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকারের কার্যক্রম ১৯৯৬ এবং ২০০১: একটি বিশ্লেষণ’। -প্রেস বিজ্ঞপ্তি