টঙ্গীতে আবাসিক হোটেল থেকে তরুণীর লাশ উদ্ধার

টঙ্গী রেল জংশন এলাকার একটি আবাসিক হোটেল থেকে এক তরুণীর লাশ উদ্ধার করেছে টঙ্গী থানা পুলিশ। পুলিশ জানায়, গত মঙ্গলবার রাতে আরিফ (৩৬) ও বৃষ্টি আক্তার (২২) স্বামী-স্ত্রী পরিচয়ে হোটেলে উঠেন। অভিযোগ উঠেছে ঐ হোটেলের ম্যানেজার ও মালিক কথিত স্বামী আরিফকে গভীর রাতে বের করে দিয়ে সংঘবদ্ধভাবে মেয়েটিকে ধর্ষণের পর হত্যা করে। হোটেলের মালিক ও ম্যানেজার পালিয়ে গেছে। পুলিশ হোটেলের দ্বিতীয় তলা থেকে বৃষ্টি আক্তারের লাশ উদ্ধার করে। এসময় পুলিশ হোটেল থেকে সহকারী ম্যানেজার মোখলেছকে আটক করে। নিহতের লাশ গাজীপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। নিহতের বড়ভাই রনি আহমেদ জানান, হোটেল মালিক ও ম্যানেজার অর্থের লোভ দেখিয়ে আমার বোনকে আরিফ নামে অপরিচিত এক যুবককে দিয়ে হোটেলে নিয়ে যায়। টঙ্গী মডেল থানার ওসি মো. ইসমাইল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।