শোক সংবাদ

বেলা চৌধুরী জাতীয় শিশু সংগঠন কেন্দ্রীয় কচি-কাঁচার মেলার সংগঠক আল্পনা চৌধুরীর মা বেলা চৌধুরী (৭৫) গত মঙ্গলবার দিবাগত রাতে ঢাকায় ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিত্সাধীন অবস্থায় পরলোকগমন করেন। তিনি ৫ পুত্র ২ কন্যাসহ নাতি-নাতনী রেখে গেছেন। তার অন্ত্যেস্টিক্রিয়া মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলের পারিবারিক শ্মশানে অনুষ্ঠিত হয়। মো. মোস্তাকুর রহমান মুন্সীগঞ্জ কলেজের সাবেক অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. মোস্তাকুর রহমান (৪৮) হূদরোগে আক্রান্ত হয়ে গত মঙ্গলবার ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজিউন)। মৃত্যুকালে তিনি বাবা, স্ত্রী ও দুই পুত্রসহ বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন। বেগম ফিরোজা বরিশাল বিভাগ সমিতির সভাপতি ইতিহাসবিদ সিরাজ উদ্দিন আহমদের স্ত্রী ও জাতীয় শিক্ষা কার্যক্রম ও পাঠ্য পুস্তকবোর্ডের অবসরপ্রাপ্ত ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক বেগম ফিরোজা (৬৮) গতকাল রাতে বড় মগবাজারে নিজ বাসায় হূদযন্ত্রের ক্রিয়াবন্ধ হয়ে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহে ... রাজিউন)। মৃত্যুকালে তিনি স্বামী, দুই পুত্র, নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ গতমঙ্গলবার সন্ধ্যায় লালমনিরহাট পৌরসভার খোচাবাড়ির নিজ বাসভবনে হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহে ... রাজউেন) তিনি বাংলাদেশ রেলওয়ের সিনিয়র ড্রাইভার ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর। তিনি স্ত্রী, ৩ ছেলে রেখে গেছেন। নামাজে জানাজা শেষে মরহুমের লাশ রাষ্ট্রীয় মর্যাদায় কেন্দ্রীয় কবরস্থানে মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিতস্থানে দাফন করা হয়। মুক্তিযোদ্ধা ফজলুর রহমান (রতন) মদন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ও জাহাঙ্গীরপুর কেন্দ্রীয় বাজার বণিক সমিতির সভাপতি ফজলুর রহমান রতন (৬০) ঢাকার একটি হাসপাতালে গত মঙ্গলবার সন্ধ্যায় হূদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ...রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমকে রাষ্ট্রীয় মর্যাদায় হাঁসকুড়ি মৈধাম মাদরাসায় গতকাল জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মলি¬ক সিরাজুল হক বাগেরহাটের চিতলমারী উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও মুক্তিযোদ্ধা বিশিষ্ট সমাজসেবী মলি¬ক সিরাজুল (৮২) গত মঙ্গলবার ভোরে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ... রাজেউন)। তিনি আড়ুয়াবর্নী গ্রামের বাসিন্দা ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ৪ মেয়েসহ আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। নামাজের জানাজা শেষে মরহুমকে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।