আজকের এসএসসি ও দাখিল পরীক্ষা ৮ মার্চ

জামায়াতে ইসলামীর ডাকা হরতালের কারণে আজকের এসএসসি, এসএসসি (ভোকেশনাল), দাখিল (ভোকেশনাল) এবং দাখিল পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত পরীক্ষা আগামী ৮ মার্চ শুক্রবার সকাল ৯ টায় অনুষ্ঠিত হবে। শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার সুবোধ চন্দ্র ঢালী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আজ বৃহস্পতিবার সাধারণ শিক্ষা বোর্ডে সাধারণ বিজ্ঞান ও সামাজিক বিজ্ঞান বিষয়ের পরীক্ষা হওয়ার কথা ছিল। জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা স্থগিত হরতালের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আজ বৃহসপতিবারের ২০১১ সালের দ্বিতীয় বর্ষ অনার্স পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত পরীক্ষা আগামীকাল ১ মার্চ শুক্রবার সকাল সাড়ে ৮ টায় অনুষ্ঠিত হবে।