এমএস আকবর এমপি দ্বিতীয় মেয়াদে রেড ক্রিসেন্টের চেয়ারম্যান
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০১৩, ২২:৩০
রাষ্ট্রপতি ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির প্রেসিডেন্ট মো. জিল্লুর রহমান বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি আদেশ, ১৯৭৩ (রাষ্ট্রপতির ১৯৭৩ সালের ২৬নং আদেশ)-এর ১০(১) আর্টিকেল-এ বর্ণিত ক্ষমতাবলে অধ্যাপক (ডা.) মোহাম্মদ সিরাজুল আকবর এমপিকে ০৮-০৩-২০১২ তারিখের আদেশের ধারাবাহিকতায় দ্বিতীয় মেয়াদের মধ্যে ১৪.০৩.২০১৩ তারিখ থেকে পরবর্তী দুই বছরের জন্য বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান নিয়োগ দিয়েছেন।- প্রেস বিজ্ঞপ্তি