আফগানিস্তানে পুলিশ ঘাঁটিতে হামলায় ১৭ জন নিহত

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় গজনি প্রদেশে গতকাল বুধবার একটি পুলিশ ফাঁড়িতে হামলায় কমপক্ষে ১৭ জন নিহত হয়েছে। এই হামলার দায় স্বীকার করেছে তালেবানরা। নিহতদের মধ্যে ১১ জনই পুলিশ কর্মকর্তা। তাদেরকে গুলি করে হত্যা করা হয়েছে। খবর বিবিসির। গজনির গভর্নর মুসা খান আকবরজাদা জানান, নিহতদের ১১ জনই পুলিশ কর্মকর্তা। ঘুমন্ত অবস্থায় তাদেরকে গুলি করে হত্যা করে হামলাকারীরা। হামলা ঠেকাতে ব্যর্থতার জন্য ঘটনাস্থল থেকে দু’জন গার্ডকে গ্রেফতার কর হয়। একই দিন কাবুলে সেনা কর্মকর্তাদের বহনকারী একটি বাসের কাছে আত্মঘাতী বোমা হামলা হয়েছে। এতে আহত হয় ৬ জন।