শাহবাগ শাহবাগ

মুছে দিতে আমাদের ক্ষমাহীন কলঙ্কের দাগ সপ্তসমুদ্র মন্থন করে আবার উঠেছে জেগে নীলকণ্ঠ নতুন প্রজন্ম—শাহবাগ শাহবাগ। এখনো কী আস্ফাালন করে ভয়ঙ্কর সেই কালনাগ! ডুবে গেছে সপ্তডিঙ্গা—লখিন্দর মৃত; ভায়ের-মায়ের অশ্রু মোছাতে জাগ্রত আজ অজস্র বেহুলা সারাদেশ আজ শাহবাগ শাহবাগ। মূষিক গর্জন করে শেয়াল শাসায়—কোথায় বাংলার বাঘ? যারা বলে বাঙালির নাই মান-অপমান বোধ তারা এসে দেখে যাক—শাহবাগ শাহবাগ।