এখন জোয়ার যেমন শুদ্ধতা পাবে

রক্ষিত হবে না আর ভুলগুলো—এখন প্রত্যয় জেগেছে দিব্য উদীপ্ত নতুনরাগে যেন নির্নিমেষের জোয়ার সংখ্যাতীত জীবনের আলেখ্যে ছড়িয়ে গেল নবীনধারা এখন অচ্ছেদ্য এ জাগরণ বাতাসে বিদ্বেষ পোড়ে অগ্নিক্ষোভ তরুণ রঙে অবারিত মর্মস্বর অনির্বাণ সঙ্গমে অনুদিন দেখি, হূদয়ে সমস্রোত এক হয়ে গেছে চেতনার ফল্গুরাশি বিকশিত লোহিত ব্যঞ্জন ঘিরে শব্দরাশি ভাঙছে মুহূর্তগুলো এক আশ্চর্য প্রত্যয় শুদ্ধ কল্লোলে অধিকারের প্রজ্ঞা দোলে চিত্তের সত্যজয়ে আমরণ এই ইপ্সিত দাবি শুধু সময় ছাপ রাখে করব জয় অতিশয় জীবন, জাতিস্বর, মানবতার নৈতিকে