কুয়াশার অন্ধকার
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০১৩, ১৮:৩৪
কুয়াশার অন্ধকারে ছায়া-শরীর কেটে কেটে
বিধ্বস্ত নগর ছেড়ে যেতে যেতে
থমকে দাঁড়ই, পেছন ফিরি,
নগরসভ্যতার ছেঁড়া দলিলপত্র খুঁজি।
ছিন্নভিন্ন অস্পষ্ট লেখা জগাখিঁচুড়ি
কী খুঁজে না পেয়ে, না বুঝেই চলতে শুরু করি।
শহর-নগরের আলো-আঁধার পেরিয়ে যেতে যেতে
কী মনে করেই আবার পেছন ফিরি,
দেখি শূন্য কাফেলায় একাকী আমি—
ধূ ধূ বালুচরে কোথাও কেউ নেই,
ঠাঁয় দাঁড়িয়ে আছি সেই আমিই।