নিজের অনুষ্ঠানে নিজেই অতিথি!

আজ একুশের ফোনোলাইভ স্টুডিও কনসার্টে সংগীত পরিবেশন করবেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আলিফ আলাউদ্দিন। মজার ব্যাপার হলো, এই ফোনোলাইভ অনুষ্ঠানটিই আলিফের উপস্থাপনায় দীর্ঘদিন প্রচারিত হয়ে একটি জনপ্রিয় জায়গায় দর্শকদের ভেতরে গ্রহণযোগ্যতা তৈরি করে। তাই বলা যায়, নিজের অনুষ্ঠানেই দীর্ঘদিন পর আবার তিনি নিজেই অতিথি। এই উপলব্ধি নিয়ে আলিফ বলেন, ‘আমার কাছে খুবই ভালো লাগছে। অনেকদিন পর এই লাইভ এই অনুষ্ঠান করছি। আর দর্শকদের নিয়ে গানের আসর সব সময়ই আমি উপভোগ করি।’ আজ তাই সংগীতায়জনের ফাঁকে ফাঁকে দর্শকদের সাথে ফোনে সরাসরি আড্ডা দেবেন আলিফ। অনুষ্ঠানটি আজ রাত ১২টা ৫ মিনিটে একুশের নিয়মিত এই আয়োজনটির প্রযোজনা করেছেন রিয়াজুম মুনির শৈবাল।