এক ছবিতে কারিনার ৪টি আইটেম গান!

একজন আইটেম গার্ল হিসেবে কারিনা কাপুর গত দুই বছরে ভালো নাম কামিয়েছেন, শুধুই আইটেম গার্ল নয়, এর বাইরেও কিছু গানে পারফর্ম করে অনেক প্রশংসা পেয়েছেন তিনি। এসব গানের মধ্যে ‘ছাম্মাক ছাল্লু’, ‘হালকাট জওয়ানি’ ও ‘ফেভিকল সে’ অন্যতম। এবার কারিনা কাপুর নতুন একটি ছবিতে আইটেম গান করতে যাচ্ছেন। তাও একটি নয়, চার চারটি আইটেম গান। ছবিটির নাম ‘গোরি তেরে পেয়ার ম্যায়’। ছবিটি পরিচালনা করবেন পুনিত মালহোত্রা। এই ছবিতে কারিনা কাপুরসহ আরও অভিনয় করছেন ইমরান খান ও শ্রদ্ধা কাপুর। এরইমধ্যে এর যাবতীয় প্রস্তুতি গ্রহণ করেছেন চলচ্চিত্রটির নির্মাতারা। উল্লেখ্য, কারিনা কাপুর এখন প্রকাশ ঝার ‘সত্যগ্রহ’ ছবিতে কাজ করছেন। এরইমধ্যে এই ছবিটির ৭০ শতাংশ শুটিং শেষ হয়েছে।