আলোর নাচন পাতায় পাতায়

এটিএন বাংলায় আজ রাত ৮টায় প্রচার হবে বিশেষ নাটক ‘আলোর নাচন পাতায় পাতায়’। অরুণ চৌধুরীর রচনায় নাটকটি পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী। অভিনয় করেছেন আবুল হায়াত, হাসান ইমাম, রওশান আরা হোসেন, চঞ্চল চৌধুরী, শাহরিয়ার নাজিম জয়, দীবা প্রমুখ। নাটকের কাহিনীতে—আবুল হায়াত একজন মুক্তিযোদ্ধা। হঠাত্ করে একদিন তার ছেলে চঞ্চল চৌধুরী হারিয়ে যায়। কোনো উপায় খুঁজে না পেয়ে ছেলের প্রেমিকা নাফিজাকে খবরটি জানান তিনি। দুজন মিলে পুলিশের কাছে যায় সাহায্যের জন্য। এভাবেই এগিয়ে যায় নাটকটি।