২০১৮ সালে মানুষ
যাবে মঙ্গলে
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০১৩, ২০:৪২
মঙ্গলে মানুষ পাঠানো ও তাদের ফিরিয়ে আনার মিশনে অর্থ সংগ্রহের পরিকল্পনা ঘোষণা করা হয়েছে। মিলিয়নিয়ার ও সাবেক মহাশূন্য পর্যটক ডেনিস টিটোর নেতৃত্বে একটি দল এ লক্ষ্যে কাজ করছে। মার্স ফাউন্ডেশন জানিয়েছে, তারা ‘বয়সী এক যুগল’কে ৫শ’ দিনের এই মঙ্গল মিশনের যাত্রী হিসেবে পাঠাতে চায়। ২০১৮ সালের জানুয়ারি মাসে এই মিশনের যাত্রা শুরু হবে বলে ফাউন্ডেশন জানিয়েছে। তবে এই প্রকল্পের অর্থায়ন সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়া সম্ভব হয়নি। এই মিশনে কয়েকশ’ কোটি ডলার ব্যয় হবে। -বিবিসি