রেলবহরে যুক্ত হচ্ছে দ্রুতগামী আধুনিক কমিউটার ট্রেন

বাংলাদেশ রেলওয়ে যাত্রীসেবার মানোন্নয়নে রেলবহরে শিগগিরই যুক্ত হচ্ছে দ্রুতগামী ও অত্যাধুনিক যাত্রীবাহী ডিজেল ইলেক্ট্রিক মাল্টিপল ইউনিট (ডিইএমইউ) ট্রেন। চীন থেকে কেনা মিটারগেজ লাইনে চলাচলের উপযোগী ট্রেনগুলোর প্রথম চালান ইতিমধ্যে দেশে পৌঁছেছে। চলতি সপ্তাহে এগুলো খালাস করা হবে। বাংলাদেশ রেলওয়ের পূর্ব ও পশ্চিমাঞ্চলের ১০টি রুটে তিন বগির এসব কমিউটার ট্রেন চলাচল করবে। পার্বতীপুর কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার প্রধান নির্বাহী হাসান মনসুর বলেন, উভয় পার্শ্বে ইঞ্জিনচালিত ট্রেনগুলোতে তিনটি যাত্রীবাহী কোচ যুক্ত রয়েছে। এগুলো হলো ড্রাইভিং পাওয়ার কার (ডিপিসি), ট্রেইলার কার (টিসি) এবং ড্রাইভিং ট্রেইলার কার (ডিটিসি) ডিইএমইউ ট্রেনগুলো বিদ্যুতে চলবে। ট্রেনের মধ্যেই ডিজেল থেকে বিদ্যুত্ তৈরি হবে আর ঐ বিদ্যুতেই ট্রেনটি চলাচল করবে। ট্রেনে ৩০০ যাত্রী ভ্রমণের সুযোগ রয়েছে। এরমধ্যে ১৫১ জন সিটে বসে এবং অন্যরা দাঁড়িয়ে যাতায়াত করতে পারবেন। প্রতি সেট ট্রেন বাংলাদেশি মুদ্রায় ভ্যাটসহ ২৯ কোটি ৭১ লাখ টাকায় কেনা হয়েছে। ভারত থেকে দু’টি রেল ইঞ্জিন দেশে এসেছে দামুড়হুদা (চুয়াডাঙ্গা) সংবাদদাতা ভারত থেকে দু’টি রেল ইঞ্জিন গত বুধবার দর্শনা আন্তর্জাতিক রেলওয়ে স্টেশনে পৌঁছেছে। ইঞ্জিন দু’টি কাস্টমস ক্লিয়ারেন্স শেষে দুপুরে ঢাকার উদ্দেশে নেয়া হয়েছে। বাংলাদেশ রেলওয়ের যুগ্ম-মহাপরিচালক ঢাকা ম্যাকানিক্যাল মোঃ শামসুজ্জামান জানান ভারতের মেসার্স রাইটারর্স লিঃ সরবরাহকারী হিসাবে দু’টি রেল ইঞ্জিন পাঠালে ঐ দিন সকালে দর্শনা আন্তর্জাতিক রেল স্টেশনে এসে পৌঁছায়। পর্যায়ক্রমে আরো ২৪টি ভারতীয় রেল ইঞ্জিন একই পথে দর্শনা আন্তর্জাতিক রেল স্টেশন হয়ে ঢাকার আসার কথা রয়েছে। এসময় রেলওয়ের পার্বতীপুর রেলওয়ের কেন্দ্রীয় লোকমোটিভ-এর প্রধান নির্বাহী হাসান মুনসুর এবং চট্টগ্রাম রেলওয়ের শিপিং ্ইনচার্জ সঞ্জিত কুমার উপস্থিত ছিলেন। ২৬টি ইঞ্জিনই ঢাকা আসার পরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে।