পাবনায় দুই সহোদরের যাবজ্জীবন কারাদণ্ড
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০১৩, ২১:০২
প্রতারণার আশ্রয় নিয়ে ভুয়া সনদপত্র, স্বাক্ষর জাল করে সরকারি চাকরি করার অভিযোগে পাবনার একটি আদালত বুধবার দুই ভাইয়ের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছে। সাজাপ্রাপ্তরা হলেন সিরাজগঞ্জের বেলকুচির আব্দুল মালেক মিয়া ও তার ছোট ভাই আব্দুল মজিদ মিয়া। বড় ভাই আব্দুল মালেক সিরাজগঞ্জ জেলার প্রাথমিক শিক্ষা অফিসের উচ্চমান সহকারি-কাম-হিসাবরক্ষক এবং ছোট ভাই আব্দুল মজিদ মিয়া তাড়াশ উপজেলার নাদো সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। ভুয়া সনদপত্রে ১৯৯৩ সালে বড় ভাই সিরাজগঞ্জ জেলার প্রাথমিক শিক্ষা অফিসের উচ্চমান সহকারি-কাম-হিসাবরক্ষক আব্দুল মালেক তার ছোট ভাই আব্দুল মজিদকে মিয়াকে তাড়াশ উপজেলার নাদো সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক হিসেবে নিয়োগ পাইয়ে দেন।