সুলতানা হোসেন রুবীর মৃত্যুতে শোক
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০১৩, ২১:০২
দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতা তফাজ্জল হোসেন মানিক মিয়ার ছোট মেয়ে সুলতানা হোসেন রুবীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মুক্তিযুদ্ধের সাব সেক্টর কমান্ডার মেজর (অব.) জিয়াউদ্দিন আহম্মদ, পিরোজপুর চেম্বার অব কমার্সের সভাপতি অ্যাডভোকেট আলী আহমেদ খান মিলু, পিরোজপুর ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক ডা. হাবিবুর রহমান, পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের সাবেক অধ্যক্ষ টিএম হোসনে আরা সুলতানা, পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি মো. মুনিরুজ্জামান নাসিম, সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু, পিরোজপুর আফতাব উদ্দিন কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) বাসুদেব দাস, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার এম এ রব্বানী ফিরোজ, উদীচীর সাধারণ সম্পাদক খলিদ আবু প্রমুখ।
বানারীপাড়া (বরিশাল) সংবাদদাতা জানিয়েছেন, সুলতানা হোসেন রুবীর মৃত্যুতে শোক জ্ঞাপন করেছেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মো. মনিরুল ইসলাম মনি, সাংবাদিক সোহেল সানি, কেবিসি গ্রুপের চেয়ারম্যান ড. খায়রুল বাশার চৌধুরী, কুয়েত আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি প্রকৌশলী আব্দুর রব, সংসদ সদস্য মনিরুল ইসলাম মনির ছেলে আওয়ামী লীগ নেতা ড. রিয়াজুল ইসলাম সুমন, আওয়ামী লীগ নেতা শামসুল আলম মল্লিক, বানারীপাড়া প্রেসক্লাবের সভাপতি রাহাদ সুমন, ব্যবসায়ী মনিরুল ইসলাম নাসির প্রমুখ।