মাটিরাঙ্গায় ভাভির দা’র কোপে দেবর নিহত
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০১৩, ২১:০৪
জেলার মাটিরাঙ্গা উপজেলাধীন প্রত্যন্ত ১০ নম্বর খেলা কুমার কারবারীপাড়া এলাকায় এক উপজাতীয় পরিবারে ভাবীর ধারালো দা’র কোপে নিহত হয়েছে দেবর গোলাপ মোহন ত্রিপুরা (৩০)। ঘটনাটি ঘটেছে গত বুধবার রাতে। মাটিরাঙ্গা থানা পুলিশ দেবরকে হত্যার অভিযোগে ভাবী মতিবালা ত্রিপুরা (৪৫) ও তার স্বামী উদিস কুমার ত্রিপুরাকে (৫৩) আটক করে জেলে পাঠিয়েছে।
শিশুকন্যাকে হত্যা করে
মদ্যপ পিতার আত্মহত্যা
এদিকে জেলা শহরের পানখাইয়াপাড়ায় চার বছরের শিশুকন্যা রুইম্রাসং মারমাকে (৪) জোরপূর্বক বিষপান করিয়ে মৃত্যু নিশ্চিত করে পিতা ক্যথোয়াই মারমা (৩৫) নিজেও বিষপানে আত্মহত্যা করেছে। এলাকাবাসী জানায়- বুধবার বিকেলে ক্যথোয়াই মারমা তার পরিবারের অভাব-অনটন সহ্য করতে না পেরে মাতাল অবস্থায় প্রথমে স্ত্রীকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে এ ঘটনা ঘটায়। পরে পাড়া-প্রতিবেশী লাশ উদ্ধার করে।