চাটমোহরে ভুট্টার
আবাদ বেড়েছে
চাটমোহর (পাবনা) সংবাদদাতা
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০১৩, ২১:০৭
চাটমোহর উপজেলায় ভুট্টার আবাদ বেড়েছে। এ উপজেলার কৃষকরা ক্রমেই ভুট্টা আবাদে ঝুঁকে পড়ছেন। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি বছর চাটমোহর উপজেলায় ২৮৫ হেক্টর জমিতে ভুট্টার আবাদ হয়েছে। ভুট্টার বাম্পার ফলনের আশা করছেন কৃষি বিভাগ ও কৃষক। হান্ডিয়াল ও নিমাইচড়া ইউনিয়নেই বেশি পরিমাণ ভুট্টার আবাদ হয়ে থাকে। ভুট্টা চাষিরা জানান, ভুট্টা চাষ যেমন লাভজনক, তেমনি ভুট্টা গাছ জ্বালানি সংকট অনেকটা দূর করে থাকে। প্রতিবিঘা জমিতে ৪০ থেকে ৪৫ মণ ভুট্টা উত্পন্ন হয়ে থাকে। প্রতিমণ ভুট্টার বাজার দর ৮শ’ থেকে ১ হাজার টাকা। কয়েক বছর আগেও এ উপজেলায় ভুট্টার আবাদ তেমন হতো না। এখন তা ক্রমেই বাড়ছে।