মঠবাড়িয়ায় প্রবাসী হত্যার রহস্য উদঘাটন
মঠবাড়িয়া (পিরোজপুর) সংবাদদাতা
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০১৩, ২১:২২
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার মিরুখালী গ্রামের চাঞ্চল্যকর সৌদি প্রবাসী সোলায়মান হত্যার রহস্য উদঘাটন করেছে থানা পুলিশ। পুলিশ গত সোমবার খুনের ঘটনায় জড়িত সোলায়মান হত্যার মূল আসামি গ্রেফতারকৃত স্থানীয় চৌকিদার মহিবুল্লাহ (২২), শাহীন (২০) ও শহীদকে (২১) মঠবাড়িয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে আসামিরা হত্যার কথা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেন।