সোনাগাজীতে বন্দুকযুদ্ধে ডাকাত সর্দার নিহত

ফেনীর সোনাগাজী উপজেলার চরচান্দিয়া ইউনিয়নে বুধবার গভীর রাতে র্যাব ও ডাকাতের বন্দুকযুদ্ধে মিন্টু বাহিনীর প্রধান আনোয়ার হোসেন মিন্টু নিহত হয়। অস্ত্রসহ ২ জন আটক। সংবাদের ভিত্তিতে চর চান্দিয়া ইউনিয়নস্থ পূর্ব বড়ধলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পার্শ্বে জনৈক সেলিম লন্ডনীর বাড়ীতে প্রবেশের রাস্তার উপর মেজর মোঃ রাকীবুল আমীনের নেতৃত্বে র্যাব উপস্থিত হলে পূর্ব থেকে ওত পেতে থাকা ডাকাত দল র্যাবকে লক্ষ্য করে গুলি, গ্রেনেড এবং ককটেল ছোঁড়ে পাল্টা গুলি ছোঁড়ে। গোলাগুলির একপর্যায়ে ডাকাত দলের সদস্য সোনাগাজীর মধ্যম চর চান্দিয়ার রেজাউল হকের ছেলে নাজমুল হক নয়ন (৩৫), চর গনেশপুর এলাকার আব্দুল শুক্কুরের ছেলে নুর করিমকে (৩২) বন্দুক দেশিয় তৈরি ওয়ান শুটারগান ও ২৪ রাউন্ড রাইফেলের গুলিসহ আটক করা হয়। এক পর্যায়ে মিন্টুর লাশ উদ্ধার হয়। মিন্টু বাহিনীর প্রধান আনোয়ার হোসেন মিন্টু প্রকাশ জলদস্যু মিন্টু প্রকাশ ডাকাত মিন্টু দক্ষিণ চর চান্দিয়া আবুল কালামের ছেলে।