নলছিটিতে ছাত্রীকে কুপিয়ে হত্যা
নলছিটি (ঝালকাঠি) সংবাদদাতা
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৩১
নলছিটির তিমিরকাঠি গ্রামের এক কলেজ ছাত্রীকে গত বুধবার রাতে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত কলেজ ছাত্রীর নাম শারমীন আক্তার যুঁথী (২১)। সে বরিশাল সরকারি বিএম কলেজের দর্শন বিভাগের অনার্স ২য় বর্ষের ছাত্রী ছিল। নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার রাত সাড়ে ৮টায় মোবাইল ফোনে কথা বলার জন্য শারমিন ঘরের পেছনে বের হয়। এসময় সেখানে পূর্ব থেকে ওত পেতে থাকা দুর্বুত্তরা ছুরি দিয়ে তাকে গলায় কুপিয়ে পালিয়ে যায়।