শোক সংবাদ

বেগম ফিরোজা বরিশাল সরকারি মহিলা কলেজ ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক অধ্যাপক বেগম ফিরোজা (৭০) গত মঙ্গলবার রাতে ঢাকায় হঠাত্ হূদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে....রাজেউন)। মৃত্যুকালে স্বামী, দুই পুত্রসহ আত্মীয়-স্বজন ও বহু গুণগ্রাহী রেখে গেছেন। সিদ্দিকুর রহমান রায়পুরা উপজেলার মহেষপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান (৪১) গত সোমবার রাতে হূদরোগে আক্রান্ত হয়ে ঢাকার এক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে....রাজেউন)। মৃত্যুকালে তিনি পিতা-মাতা, স্ত্রী, দুই ছেলেসহ আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। ডা. রুহুল আমিন কচুয়া উপজেলার আশ্রাফপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের জাতীয় পার্টির সভাপতি ডা. রুহুল আমিন (৮০) গত মঙ্গলবার রাতে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ....রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৬ মেয়ে ও ১ ছেলেসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।