কুলখানি

মেজর কামরুল হাসান আজাদ (অব.) মুক্তিযোদ্ধা ও শিল্পপতি মেজর কামরুল হাসান আজাদ (অব.) গত ২২ ফেব্রুয়ারি হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে .... রাজেউন)। তার মৃত্যুতে লালমনিরহাটে সকল স্তরের জনগণের মাঝে শোকের ছায়া নেমে আসে। মরহুমের কুলখানি আজ শুক্রবার বাদ আছর তার গুলশানের বাসভবনে অনুষ্ঠিত হবে। মুকিতুর রহমান ভুঁইয়া ম্যাক্সওয়েল ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক মুকিতুর রহমান ভুঁইয়ার কুলখানি অনুষ্ঠিত হবে আজ। এ উপলক্ষে বনানী এতিমখানায় দোয়া মাহিফলের আয়োজন করা হয়েছে। তার আত্মার মাগফিরাত কামনা করে স্ত্রী এবং দুই মেয়ে সবার কাছে দোয়া চেয়েছেন। মো. নূর নবী খিলগাঁও মডেল স্কুলের প্রাক্তন শিক্ষক মো. নূর নবী (৪৯) গত সামবার হূদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ২ কন্যা ও ১ পুত্র রেখে গেছেন। মরহুমের কুলখানি উপলক্ষে আজ শুক্রবার বাদ আসর তার নিজ বাড়ি ১৯ নং দক্ষিণ খিলগাঁও, উত্তর শাহাজাহানপুর ঝিল মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।