সুলতানা হোসেন রুবী’র
কুলখানি আজ
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০১৩, ২২:৩৩
মরহুম তফাজ্জল হোসেন মানিক মিয়ার কনিষ্ঠ কন্যা সুলতানা হোসেন রুবীর কুলখানি আজ শুক্রবার বাদ আছর লালমাটিয়া বিবি মসজিদে অনুষ্ঠিত হবে। রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তিনি গত বুধবার দুপুরে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে... রাজেউন)। কুলখানিতে মরহুমার আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, গুণগ্রাহী, শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত হয়ে তার আত্মার মাগফেরাত কামনার জন্য অনুরোধ করা হয়েছে।