সারাদেশে বিজিবি মোতায়েন
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০১৩, ২২:৩৯
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের রায়কে কেন্দ্র করে সারাদেশে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিজিবি মোতায়েন করা হয়েছে। বিজিবি’র মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিজিবি পুলিশের সঙ্গে কাজ করবে। গতকাল দুপুরে যুদ্ধাপরাধ ট্রাইবু্যুনালের রায়ের আগেই সারাদেশে বিজিবি মোতায়েন করা হয়। রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, কক্সবাজার, চট্টগ্রাম, রাজশাহী ও নওগাঁও বিজিবি আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে মাঠে কাজ করেছে। সারাদেশে বিজিবি’র ১৩টি সেক্টরে প্রায় ১০ হাজার বিজিবি মাঠে নামানো হয়েছে। সন্ধ্যা থেকেই রাজধানীতে আবারও বিজিবি নামানো হয়। রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বিজিবি টহল দিচ্ছে। প্রাথমিকভাবে রাজধানীতে ২০ প্লাটুন বিজিবি নামানো হয়েছে।