আমতলীতে কর্মশালা
প্রকাশ : ০১ মার্চ ২০১৩, ১৭:৫৯
আমতলীতে বেসরকারি সংস্থা সি ,এম, ই, এস এর উদ্যোগে গতকাল সি,এম,ই,এস, কিশোরী কার্যালয় (ডাক্তার বাড়ী) কিশোরী কর্মসূচির উদ্যোগে স্থানীয় ব্যবসায়ীদের নিয়ে ইউনিট অর্গ্রানাইজার মোঃ মাইদুল ইসলাম এর সভাপতিত্বে যৌথ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় কিশোরী কর্মসূচির বিভিন্ন বিষয় ও ব্যবসা নিয়ে বিভিন্ন আলোচনা করা হয়। এ সময় বক্তব্য রাখেন অর্গানাইজার জেন্ডার বিমল চন্দ্র রায়, স্থানীয় ব্যবসায়ীবৃন্দ। সি,এম,ই,এস ব্যবসায়ীদের স্থানীয় ব্যবসায়ীরা সকল প্রকার সহযোগিতার আশ্বাস প্রদান করেন। তার পর চারণ দলের সদস্যদের গান ও নাটকের মধ্য দিয়ে কর্মশালা সমাপ্ত হয়।