পাথরঘাটায় বিনামূল্যে সংগ্রামের স্বাস্থ্যসেবা প্রদান

বরগুনার পাথরঘাটায় বেসরকারি সংস্থা সংগঠিত গ্রামোন্নয়ন কর্মসূচি (সংগ্রাম) বাস্তবায়নে ও সমৃদ্ধি প্রকল্পের আওতায় দিনব্যাপি বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়েছে। গত সোমবার চৌধুরী মাসুম টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজে এ সেবা প্রদান করা হয়। উদ্বোধন করেন সংগ্রামের নির্বাহী পরিচালক আলহাজ্ব চৌধুরী মো.মাসুম। চিকিত্সা সেবা প্রদান করেন চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ ঢাকা আলরাজি হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. দিদারুল আহসান, বঙ্গবন্ধু মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালের মেডিসেন বিশেষজ্ঞ ডা. সৈয়দ গোলাম মগনি মাওলা, মাইক্রোবায়োলজিস্ট বিশেষজ্ঞ ও স্টেট ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক ডা. সালেক আহম্মেদ ও মহিলা বিশেষজ্ঞ ডা. ফাতিমা কবীর। দিনব্যাপি চর্ম ও যৌন এবং মেডিসিন ও স্ত্রী রোগ বিষয় অন্তত ৮ শতাধিক রোগীর বিনামূল্যে চিকিত্সাসেবা প্রদান করা হয়।