লাকসামে ওয়ার্ল্ড ভিশনের
মতবিনিময় সভা
প্রকাশ : ০১ মার্চ ২০১৩, ১৮:০১
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ লাকসাম এডিপির হেলথ্ প্রজেক্টের উদ্যোগে মা ও শিশুর স্বাস্থ্য সেবা গ্রহণের সুযোগ বৃদ্ধির জন্য সরকারি, বেসরকারি ও বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা ও সাংবাদিকদের নিয়ে এডিপির হলরুমে এক মত বিনিময় সভা গত মঙ্গলবার অনুষ্ঠিত হয়। সভায় এলাকায় মা ও শিশুদের স্বাস্থ্য সেবার মান বৃদ্ধির লক্ষ্যে সচেতনতা সৃষ্টি এবং সরকারি পর্যায় হতে সুযোগগুলো সাধারণ মানুষের দোরগোঁড়ায় পৌঁছে দেয়ার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহবান জানানো হয়। সভায় উপস্থিত ছিলেন, লাকসাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ সালাউদ্দিন, বাকই ইউপি চেয়ারম্যান আব্দুল আওয়াল, মুদাফরগঞ্জ ইউপি চেয়ারম্যান মোঃ শাহ্ আলম, উপজেলা ডিপিএইচই শফি মোহাম্মদ হাসান, ওয়ার্ল্ড ভিশন লাকসাম এডিপি’র ম্যানেজার পিন্টু এলবার্ট পিরিছ, দৈনিক ইত্তেফাকের লাকসাম সংবাদদাতা মোঃ আব্দুল কুদ্দুস।