সেনাবাহিনী চ্যাম্পিয়ন

স্বাধীনতা দিবস রাগবী

স্বাধীনতা দিবস রাগবী প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। মোহাম্মদপুর শারীরিক শিক্ষা কলেজ মাঠে চারদলের এ প্রতিযোগিতার ফাইনালে সেনাবাহিনী দল ১২-৩ পয়েন্টে ঢাকা রাগবী ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। অপর দুই দল হলো- গুলশান রাগবী ক্লাব ও লক্ষ্মীবাজার রাগবী ক্লাব।

খেলা শেষে বিজয়ীদের পুরস্কার তুলে দেন জাতীয় ক্রীড়া পুরস্কার প্রাপ্ত সাঁতারু লায়লা নুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলাটি পরিচালনা করেন ইংল্যান্ডের সাবেক রাগবী খেলোয়াড় এন্ড্রু।

এসময় উপস্থিত ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক মৌসুম আলী, যুগ্ম সম্পাদক সাঈদ আহমেদ, সদস্য খান মজলিস ও টুর্নামেন্ট সেক্রেটারি দীন ইসলামসহ অন্যরা।-খবর বিজ্ঞপ্তির