গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড

নানা সময়ে নানা মাধ্যমে পৃথিবী নামের এই গ্রহটির কতো ছবিই তো আমরা দেখি। কিন্তু পৃথিবীর রাতের আকাশে যেভাবে দূরের নক্ষত্র বা গ্রহকে বিন্দুর মতো মিটমিট করে জ্বলতে দেখা যায় ঠিক সে রকম দূরত্ব থেকে পৃথিবীকেই বা কেমন দেখায়? ১৯৯০ সালের ৪ ফেব্রুয়ারির আগ পর্যন্ত পৃথিবীর মানুষের কাছে এই বিষয়টা এক রকম অজানাই ছিল। আর অজানা এই জগতকে প্রথমবারের মতো জানার আলোয় নিয়ে আসে যে মহাকাশযানটি সেটি হলো ভয়েজার ১ থেকে তোলা পৃথিবীর দূরবর্তীতম অবস্থানের একটি ছবি। ছবিটি তোলার সময় ভয়েজার থেকে পৃথিবীর দূরত্ব ছিল ৬.৫ বিলিয়ন কিলোমিটার বা ৪ বিলিয়ন মাইল। আর এখন পর্যন্ত এটিই হলো সবচেয়ে দূরবর্তী স্থান থেকে পৃথিবীর ছবি তোলার গিনেজ রেকর্ড।