জোকস
প্রকাশ : ০১ মার্চ ২০১৩, ১৮:২৭
প্রেমিকা :আমার সাথে প্রেম করার আগে তুমি কি আর কারও প্রেমে পড়েছিলে?
প্রেমিক :চুপ...
প্রেমিকা : কী ব্যাপার? চুপ করে আছো যে! আমার কথা শুনে রাগ করলে?
প্রেমিক :না রাগ করব কেন! আমি তো চুপ করে সংখ্যাটা গুনে বের করছিলাম!
দুই বান্ধবীর মধ্যে কথা হচ্ছে—
:জানিস আমি কিন্তু প্রথম দেখাতেই শিমুলের প্রেমে পড়ে গিয়েছিলাম।
:তা হতে পারে, কিন্তু আমার আবার প্রেমে পড়তে দ্বিতীয় দর্শন পর্যন্ত অপেক্ষা করতে হয়েছিল!
:কেন?
:আরে প্রথম বার যখন দেখা হয় তখন তো আমি আর জানতাম না যে সুমনের বাবা একজন কোটিপতি ব্যবসায়ী!
প্রেমিকা :তুমি কী বাবার সাথে দেখা করে আমাদের পছন্দের ব্যাপারটা তাকে বলতে পেরেছিলে?
প্রেমিক :হ্যাঁ, পেরেছিলাম।
প্রেমিকা :তা তুমি কী বললে আর বাবা কী বললেন?
প্রেমিক :আমি বললাম যে তোমার জন্য আমার রাতে ঘুম হয় না। আর এই শুনে উনি উনার সেক্রেটারিকে ডেকে আমাকে তোমাদের কারখানার নাইট গার্ডের জন্য একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার ধরিয়ে দিলেন।