জুভেন্টাস সতীর্থ ক্রিশ্চিয়ানো রোনালদো ও বার্সেলোনা সুপারস্টার লিওনেল মেসিকে টেনিসের দুই কিংবদন্তি রজার ফেদেরার ও রাফায়েল নাদালের সঙ্গে তুলনা করে ডিফেন্ডার জর্জিও চিয়েলিনি বলেছেন, তাদের সঙ্গে একই সময়ে খেলতে পারাটা সত্যিই সৌভাগ্যের। চিয়েলিনির বিশ্বাস এই দুই সুপারস্টারের সঙ্গে একই সময়ে মাঠে খেলতে পারাটা তার জন্য অত্যন্ত সৌভাগ্যের। তিনি বলেন, ‘আমরা এই দুইজনকে ফেদেরার ও নাদালের সঙ্গে তুলনা করতে পারি। একদিন যদি রোনালদো সেরা হয় তবে আরেকদিন মেসি তাকে ছাড়িয়ে যান; কিন্তু মূল কথা হচ্ছে এই দুইজনেই আমাদের সামনে এক উদাহরণ সৃষ্টি করেছে যা ফুটবলকে নিয়ে গেছে অন্য উচ্চতায়। ঠিক যেমনটি টেনিসে হয়েছে ফেদেরার-নাদালের কল্যাণে।’