আজ থেকে পথনাট্যোত্সব

বাংলাদেশ পথনাটক পরিষদ প্রতিবারের মতো এবারও আয়োজন করেছেন পথ নাটক উত্সবের। আজ থেকে ৭ মার্চ পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে ‘বাংলাদেশ পথনাটক উত্সব’-এর আয়োজন করেছে। আজ বিকেল ৪টা ৩০ মিনিটে ‘মুক্তিযুদ্ধের শেষ নাই, যুদ্ধ শেষে যুদ্ধ চাই’ শীর্ষক এ উত্সবের উদ্বোধন করবেন ভাষা সংগ্রামী আহমদ রফিক। উদ্বোধনী অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত থাকবেন নাট্যজন জামালউদ্দিন হোসেন, গোলাম কুদ্দুছ, মলয় ভৌমিক ও ঝুনা চৌধুরী। স্বাগত বক্তব্য দেবেন বাংলাদেশ পথনাটক পরিষদের সাধারণ সম্পাদক মিজানুর রহমান এবং সভাপতিত্ব করবেন পথনাটক পরিষদের সভাপতি নাট্যকার মান্নান হীরা। প্রতিদিন বিকাল ৪টা থেকে এ উত্সব শুরু হবে এবং সারা দেশের ৫০টি নাট্যদল পথনাটক নিয়ে এ উত্সবে অংশগ্রহণ করছে।