আজ শেষ হচ্ছে শহীদ মুনীর চৌধুরী স্মরণে নাট্যোত্সব

বাংলাদেশ শিল্পকলা একাডেমীর উদ্যোগে নাট্যকলা ও চলচ্চিত্র বিষয়ক বিভাগের ব্যবস্থাপনায় গতকাল শুরু হয় শহীদ মুনীর চৌধুরী স্মরণে দুই দিনব্যাপী নাট্যোত্সব। শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটারে গতকাল এই উত্সব শুরু হয়। উদ্বোধনী সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক আনিসুজ্জামান। আলোচনা পর্বের শেষে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর পরিবেশানয় শহীদ মুনীর চৌধুরী রচিত এবং মোহাম্মদ জসীম উদ্দিন নির্দেশিত নাটক ‘দণ্ড’ মঞ্চস্থ হয়। আজ সমাপনী দিনে আরণ্যক নাট্যদলের পরিবেশনায় শহীদ মুনীর চৌধুরী রচিত এবং আবু হাশিম মাসুদ নির্দেশিত নাটক ‘কবর’ মঞ্চস্থ হবে।