প্রাণ রক্ষায় লড়ছেন
শ্যাভেজ
প্রকাশ : ০১ মার্চ ২০১৩, ২০:২৯
ক্যান্সার অপারেশনের পর দুই মাসেরও বেশি সময় কেটে গেলেও এখনো সেরে ওঠেননি ভেনিজুয়েলার প্রেসিডেন্ট হুগো শ্যাভেজ। জীবনের সাথে লড়াই করে চলেছেন প্রতিনিয়ত। গত বৃহস্পতিবার দেশটির ভাইস প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এক টেলিভিশন সাক্ষাত্কারে এসব কথা বলেন। ভাইস প্রেসিডেন্ট মাদুরো বলেন,শ্যাভেজ বর্তমানে রাজধানী কারাকাসের একটি সামরিক হাসপাতালে ভর্তি রয়েছেন। বেঁচে থাকার তাগিদে জীবনের সাথে প্রাণপণ যুদ্ধ চালিয়ে যাচ্ছেন। আমরা তাকে সঙ্গ দিয়ে যাচ্ছি। এর আগে গতবছর ডিসেম্বরে মাদুরো তার সম্পর্কে একই রকম মন্তব্য করেছিলেন। কিউবায় ক্যান্সার চিকিত্সা নিতে যাবার আগে শ্যাভেজ জনসমক্ষে কোন বিবৃতি দেননি। এদিকে দেশটির জনগণকে তার জন্য প্রার্থনা করার আহ্বান জানিয়েছেন মাদুরো।