গৌরীপুরে ৬ সাংবাদিককে হত্যার হুমকি
গৌরীপুর (ময়মনসিংহ) সংবাদদাতা
প্রকাশ : ০১ মার্চ ২০১৩, ২০:৩৮
ময়মনসিংহের গৌরীপুরে কর্মরত ৬জন সাংবাদিককে হত্যা ও প্রেসক্লাব উড়িয়ে দেয়ার হুমকি দিয়ে গতকাল শুক্রবার পত্র দিয়েছে ইসলাম ধর্ম বাঁচাও কমিটি, ময়মনসিংহ শাখা নামের একটি সংগঠন। ময়মনসিংহ জেলা শাখা ইসলাম ধর্ম বাঁচাও কমিটি নামের সংগঠনের প্রেরিত গৌরীপুর প্রেসক্লাবের ডাকবক্সে রক্ষিত হাতের লেখা পত্রে সাংবাদিকদেরকে অশ্লীল ভাষায় গালি-গালাজ করে নাস্তিক বলা হয়েছে। হুমকিপ্রাপ্তরা হলেন: সংবাদের ম. নুরুল ইসলাম, ভোরের কাগজের ইকবাল হোসেন জুয়েল, ইত্তেফাকের মো. শফিকুল ইসলাম মিন্টু, পাক্ষিক সুবর্ণ বাংলার সম্পাদক আজম জহিরুল ইসলাম, যুগান্তর প্রতিনিধি মো. রইছ উদ্দিন, আমার দেশের আঞ্চলিক প্রতিনিধি সুপ্রিয় ধর বাচ্চু। ক্লাবের পক্ষ থেকে গৌরীপুর থানায় একটি সাধারণ ডায়রি করা হয়েছে।