গাজীপুর জেলা আইনজীবী সমিতির নতুন কমিটি

গাজীপুর জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের মনোনীত প্যানেল নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে। গত বৃহস্পতিবার জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত নির্বাচনে ২১টি পদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৮টি পদে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত প্রার্থীরা এবং বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ মনোনীত প্যানেল থেকে ৩ জন সদস্য নির্বাচিত হয়েছেন। নির্বাচনে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের অ্যাডভোকেট মোঃ আব্দুস ছোবহান সভাপতি, মোঃ বেলায়েত হোসেন চৌধুরী সাধারণ সম্পাদক ও মোঃ মকবুল হোসেন কাজল কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন। নির্বাচিত অপর কর্মকর্তাগণ হলেন, সহসভাপতি এসএম রফিকুল ইসলাম মুকুল, মোছাঃ রৌশন আরা খানম, সহসাধারণ সম্পাদক আনিছুর রহমান কাজল, লাইব্রেরী সম্পাদক শাখাওয়াত্ হোসেন ভূঁইয়া, অডিটর সম্পাদক আম্বিয়া আফরোজা রত্না, সাংস্কৃতিক সম্পাদক মোঃ সাইফুল্লাহ সরকার টিটু, সদস্য মোঃ আদিলুল হাকিম সরদার, কাজী আলম, মোঃ আলামিন মোড়ল, ফারজানা সুলতানা সাথী, মোস্তফা জামান, বারিউল সিদ্দিক, মোঃ মানিক হোসেন, মনিরুজ্জামান মনির, মোফাজ্জল হায়দার, হাফিজুর রহমান, শিউলী সুলতানা ও এসএম রিয়াদুল ফেরদৌস সুমন। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়।