অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে চাটমোহরের তেল ব্যবসায়ী সর্বস্ব হারালেন

চাটমোহরের তেল ব্যবসায়ী ঢাকা থেকে তেল বিক্রি করে চাটমোহরে ফেরার পথে ট্রেনের মধ্যে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সর্বস্ব হারালেন। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে। জানা গেছে, ঢাকা-জয়দেবপুর স্টেশন থেকে তেল বিক্রি করে পাবনার চাটমোহর নিজ বাড়িতে ফেরার পথে আব্দুর রশিদ বিশু (৬০) নামের এক তেল ব্যবসায়ী ট্রেনে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন। তিনি উপজেলার মথুরাপুর সড়কপাড়া গ্রামের মৃত রিয়াজ উদ্দিনের ছেলে। প্রকাশ, ট্রেনের মধ্যেই কতিপয় দুষ্কৃতকারি তাকে অনুসরণ করে কৌশলে অজ্ঞান করে তার কাছে থাকা নগদ ৫০ হাজার টাকা নিয়ে চলে যায়। ট্রেনের মধ্যে অন্য যাত্রীরা তাকে অচেতন অবস্থায় দেখে ট্রেনের এ্যাটেনডেন্সকে জানায়। অজ্ঞান অবস্থায় আ. রশিদ বিশুকে চাটমোহর স্টেশনে নামিয়ে রাখা হয়। স্টেশনের লোকজন তাকে সনাক্ত করেন এবং চিকিত্সার জন্য চাটমোহর স্বাস্থ্য কমপক্ষে ভর্তি করেন।