নান্দাইল উপজেলা আওয়ামী
লীগের সম্মেলন স্থগিত
নান্দাইল (ময়মনসিংহ) সংবাদদাতা
প্রকাশ : ০১ মার্চ ২০১৩, ২০:৪৩
ময়মনসিংহের নান্দাইল উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন দিন শেষে হঠাত্ করে স্থগিত ঘোষণা করা হয়েছে।
জানা গেছে গত বৃহস্পতিবার নান্দাইলের চন্ডীপাশা সরকারি উচ্চবিদ্যালয়ের এসেম্বলি হলে দলটির ত্রিবার্ষিক সম্মেলনের আয়োজন করা হয়েছিল। এ সম্মেলনে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দকে আমন্ত্রণ জানিয়ে চিঠি পাঠানো হয়েছিল। উপজেলা আওয়ামী লীগের স্থানীয় নেতৃবৃন্দের বক্তব্যের মধ্যদিয়ে সম্মেলনের প্রথম পর্বটি শুরু হয়েছিল। কিন্তু জেলা থেকে আমন্ত্রিত নেতৃবৃন্দ না আসায় শেষ পর্যন্ত সম্মেলন স্থগিত করা হয়েছে।
উপজেলা আঃ লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম বলেন,সাঈদীর মামলার রায় ও হরতালের কারণে সৃষ্ট পরিস্থিতিতে জেলা নেতৃবৃন্দ সম্মেলনে আসেননি। তাই এ সম্মেলন স্থগিত করা হয়েছে।