ডায়াবেটিস সচেতনতা দিবস পালন

গত বৃহস্পতিবার ‘ডায়াবেটিস সচেতনতা দিবস’ ও বাংলাদেশ ডায়াবেটিক সমিতির ৫৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বারডেম অডিটোরিয়ামে আলোচনা সভার আয়োজন করা হয়। বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি অধ্যাপক এ কে আজাদ খানের সভাপতিত্বে আলোচনা সভায় সমিতির মহাসচিব মো. সাইফ উদ্দিন, সমিতির ন্যাশনাল কাউন্সিল সদস্য ও বারডেমের বোর্ড অব ম্যানেজমেন্টের চেয়ারম্যান মেজর জেনারেল অধ্যাপক এ আর খান (অব.) প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে আদর্শ ডায়াবেটিক রোগীদের মধ্যে অভিনন্দনপত্র ও ক্রেস্ট বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সমাজ কল্যাণ মন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ, এমপি। ডায়াবেটিস সচেতনতা দিবস উপলক্ষে আয়োজিত অন্যান্য কর্মসূচির মধ্যে ছিলো জাতীয় জাদুঘর ও ধানমন্ডিস্থ রবীন্দ্র সরোবর এলাকাসহ বিভিন্ন এনএইচএন ও এইচসিডিপি কেন্দ্রে বিনামূল্যে ডায়াবেটিস রোগ নির্ণয়, বারডেম অডিটোরিয়ামে বিশেষজ্ঞ চিকিত্সক ও রোগীদের মধ্যে আলোচনা ও প্রশ্নোত্তর পর্ব। এছাড়া দিবসটি উপলক্ষে ‘কান্তি’র বিশেষ প্রকাশনা, সচেতনতামূলক পোস্টার ও লিফলেট প্রকাশ এবং বিতরণ করা হয়েছে। -প্রেস বিজ্ঞপ্তি