ঘরে বসে থাকার সময় নেই

বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি কেন্দ্রীয় সভাপতি আল্লামা মুফতি ইজহারুল ইসলাম চৌধুরীসহ তার দলের নেতারা গতকাল এক বিবৃতিতে বলেছেন,নাস্তিক, মুরতাদদের পরবর্তী টার্গেট দেওবন্দ! তাই ঘরে বসে থাকার সময় নেই। মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীকে সেই ‘দেলোয়ার শিকদার’ বা ‘দেললা রাজাকার’ সাজিয়ে ষড়যন্ত্রমূলক মামলায় ফাঁসির আদেশ দেয়া হয়েছে। বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, হেফাজতে ইসলামসহ দেশবাসী প্রকৃত যুদ্ধাপরাধীর বিচারে কখনও আপত্তি জানায়নি। তবে বিচারের নামে দেলাওয়ার হোসাইন সাঈদীকে ‘দেললা রাজাকার’ সাজিয়ে দেয়া এ রায় দেশকে ধ্বংসের পথে ঠেলে দিয়েছে। তিনি ঐক্যবদ্ধভাবে এ ভয়াবহ ষড়যন্ত্র মোকাবেলা করে ঈমান বাঁচাও, দেশ বাঁচাও, মানুষ বাঁচাও সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান। -প্রেস বিজ্ঞপ্তি