যুদ্ধাপরাধীদের কেউই
ক্ষমা করেনি
প্রকাশ : ০১ মার্চ ২০১৩, ২২:২২
একাত্তরের গণহত্যা, ধর্ষণ ও মানবতা বিরোধী যুদ্ধাপরাধীদেরকে কেউই ক্ষমা করেনি। রাষ্ট্রীয় জীবনে অস্থিতিশীলতা সৃষ্টি করে তারা গত ৪১ বছরে সমাজে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখলেও আজ দেশের নতুন প্রজন্ম এদের ফাঁসির দাবি জানিয়েছে।
গতকাল চট্টগ্রামের দক্ষিণ রাউজান গশ্চি হাইস্কুল মাঠে ৫ দিনব্যাপী স্বাধীনতা মেলা উদ্বোধনকালে বক্তারা উপরের বক্তব্য প্রদান করেন। এতে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ রাউজানের বীর মুক্তিযোদ্ধা ও ১ নম্বর সেক্টরের বীরযোদ্ধা মোহাম্মদ মোস্তফা কামাল। প্রজন্ম পরিষদ ও ইকবাল জামিল স্মৃতি পরিষদ আয়োজিত মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গশ্চি হাইস্কুলের প্রধান শিক্ষক সন্তোষ কুমার চৌধুরী। মেলার উদ্বোধন ঘোষণা করেন ১০নং পূর্ব গুজরা ইউনিয়নের চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা আব্বাস উদ্দিন আহমেদ।